তৃণমূলে ফাটল চওড়া, ঋতব্রতকে বিরোধী দলনেতা চেয়ে স্পিকারকে চিঠি বিদ্রোহীদের

কলকাতা : তৃণমূল কংগ্রেসে এবার বিদ্রোহ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন তৃণমূলের বিদ্রোহীরা।

ঋতব্রত ছাড়া ওই চিঠিতে ৫৮ জন বিধায়কের সই রয়েছে। সেখানে শুধু বিরোধী দলনেতা নন, পশ্চিমবঙ্গ বিধানসভায় কারা তৃণমূলের উপদলনেতা হবেন, তা-ও উল্লেখ করা হয়েছে।

সন্দীপন সাহা, জাভেদ খান এবং শিউলি সাহার নাম উপদলনেতা হিসাবে প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসাবে চিঠিতে উল্লেখ করা হয়েছে আখরুজ্জামানের নাম। সেই চিঠি গ্রহণ করেছেন স্পিকার। উল্লেখ্য, তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের জমা দেওয়া সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সভানেত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রস্তাবের চিঠিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। এরপর সই জাল বিতর্ক প্রকাশ্যে আসে। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =