সুপ্রিম কোর্টে নতুন পাঁচ বিচারপতির শপথ, মোট বিচারকের সংখ্যা বেড়ে ৩৭

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের নতুন পাঁচজন বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এই পাঁচজন বিচারপতির মধ্যে ৫ জন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, একজন বর্ষীয়ান আইনজীবী।

বিচারপতি শীল নাগু, চন্দ্রশেখর, সঞ্জীব সচদেব, অরুণ পল্লী ও সিনিয়র আইনজীবী ভি মোহনার এদিন শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করেছে। এরপর মঙ্গলবার বিচারপতি হিসেবে শপথ নিলেন পাঁচজন বিচারপতি। এই পাঁচজন বিচারপতির শপথের পর দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারকের সংখ্যা বেড়ে হল ৩৭।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এদিন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শীল নাগু, বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রশেখর, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব সচদেব, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অরুণ পল্লী এবং সিনিয়র অ্যাডভোকেট ভি.এস. মোহনাকে শপথবাক্য পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =