নামানো হল লেকটাউনের লিওনেল মেসির মূর্তি

কলকাতা : দীর্ঘ টানাপোড়েনের পর কাটল জট। অবশেষে সরানো হল লিওনেল মেসির মূর্তি। লেক টাউনে বসানো লিওনেল মেসির বিশাল মূর্তিটি হাওয়ায় দুলছে বলে সম্প্রতি খবর দিয়েছিলেন স্থানীয়েরা।

যে কোনও সময়ে সেটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। তার পরেই দিনকয়েক আগে পিডব্লিউডির লোকেরা সেখানে গিয়ে সেটিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। সোমবার ক্রেনের সাহায্যে সেই মূর্তিটিকে নামানো হল।

সোমবার সকাল থেকে মূর্তি অপসারণের প্রস্তুতি নেওয়া হয়। ঘটনাস্থলে আনা হয় একাধিক ক্রেন ও সিঁড়ি। পাশাপাশি নিরাপদে কাজ করার জন্য মূর্তির চারপাশে বাঁশের খাঁচাও তৈরি করা হয়। গোটা প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয় প্রথম থেকেই। এই মূর্তির সঙ্গে অসংখ্য ভক্তের আবেগ জড়িয়ে থাকায় সেটিকে অক্ষত অবস্থায় নামিয়ে আনাই ছিল পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জ। সোমবার অবশেষে সরানো হল লিওনেল মেসির মূর্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 6 =