নিজস্ব প্রতিবেদন: রবিবার আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে আরসিবি ও গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। গোটা আইপিএল জুড়ে চ্যাম্পিয়নের মতোই ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই ফাইনালে একটু হলেও এগিয়ে থাকবে তারা। অন্যদিকে গত ম্যাচে কোয়ালিফায়ার ২ -তে রাজস্থান রয়্যালসকে যেভাবে হারিয়েছে গুজরাট টাইটান্স তাতে তারাও জোর লড়াই দেবে।
ফাইনাল ম্যাচে গুজরাটের সুবিধা তারা নিজেদের ঘরের মাঠে খেলবে। সেখানে থাকবে অসংখ্য দর্শকরা। ঘরের মাঠের সুবিধা নিয়ে তারা ফাইনালে বাজিমাত করতে চাইবে। এই স্টেডিয়ামের পরিবেশ একেবারে চেনা শুভমন গিলদের কাছে। আহমেদাবাদের পিচের অবস্থা সম্পর্কেও গুজরাট ওয়াকিবহাল। আরসিবির সবচেয়ে বড় ভয়ের কারণ হতে পারেন গুজরাট অধিনায়ক শুভমন গিল। অন্যদিকে রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি চাইবে গতবারের চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে।
আরসিবির প্রথম একাদশে সম্ভবত ফিরতে পারেন ফিল সল্ট। যদি তা না হয় তবে ভেঙ্কটেশ আইয়ার খেলবেন সেই জায়গায়। অন্যদিকে গুজরাট টাইটান্সের মিডল-অর্ডার নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যার প্রমাণ মিলেছে কোয়ালিফায়ার ১-এ, যখন শুভমান গিল এবং সাই সুদর্শন ব্যর্থ হলেন, তখন গুজরাটও ম্যাচ হেরে যায়।
উল্লেখ্য, এই ফাইনাল ম্যাচ যে পিচে খেলা হবে, চলতি মরশুমে এই পিচটি ইতিমধ্যেই দু’বার ব্যবহার করা হয়েছে, যার মধ্যে এই দুই দলের মধ্যে লিগ ম্যাচও রয়েছে। আহমেদাবাদের উইকেট সাধারণত রান তাড়া করা দলগুলোর পক্ষেই সহায়ক হয় গত ছয়টি ফাইনালের মধ্যে চারটিতেই জয়ী হয়েছে পরে ব্যাটিং করা দল। টসে জিতে অধিনায়করা তাই আগে ফিল্ডিং করতে চাইবেন।

