নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোটকে ঘিরে জল্পনা শুরু হয়েছিল। তবে সেই সব জল্পনা উড়িয়ে এবার বিশ্বকাপের দলে জায়গা করে নিলেন লিওনেল মেসি। বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
গতবারই বিশ্বকাপের জয়ের স্বাদ পেয়েছিলেন মেসি। এবার রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে।
আর্জেন্টিনার দলে যেমন রয়েছে অভিজ্ঞতা এবং অনেক নতুন মুখরা রয়েছেন। তবে সব জল্পনা উড়িয়ে নীল-সাদা জার্সিতে আবারও খেলতে নামবেন মেসি। এই খবরে খুশির হাওয়া আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। দিনকয়েক আগে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে আচমকাই মাঠ ছেড়েছিলেন মেসি। ফলে রেকর্ড বার বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল অনেকের মনেই। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অনেকেই রয়েছেন এই বিশ্বকাপ স্কোয়াডে। সেই বিশ্বকাপের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ-সহ ১৭ জন বিশ্বকাপজয়ী রয়েছেন এই দলে। নতুন মুখ হিসেবে নাম রয়েছে ভ্যালেনটিন বারকো, নিকোলাস পাজ এবং গিলিয়ানো সিমিওনেরা। আগামী ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন মেসিরা, প্রতিপক্ষ আলজেরিয়া।
বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার: লিওনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারাদেস, রদ্রিগো ডি’পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ
ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ এবং লাউতারো মার্টিনেজ।

