নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ বিমল গুরুং, রোশন গিরির

হাওড়া : রাজ্যে পালাবদল হতেই নতুন পথে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরি।

এদিন পাহাড়ের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পাহাড়ের তিন পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও। তাঁকে সামনে রেখে শুভেন্দু অধিকারী জানান, গুরুং, রোশনদের দাবি মেনে পাহাড়ে উন্নয়নের জন্য কাজের রাস্তা পরিষ্কার করা হল। পাহাড় উন্নয়নের বিশেষ পরিকল্পনা বাবদ ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়িত করতে এ দিনই স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভীনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি স্থানীয় বিধায়ক ও সাংসদদের সঙ্গে সমন্বয় রেখে অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্ত উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =