নদিয়া : বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান সন্ন্যাসীরা। ইসকনের মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নেন তিনি।
এরপর ইসকনের গোশালায় বিশেষ পুজোয় বসেন মুখ্যমন্ত্রী। ইসকনের সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি গো-সেবা করেন। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন তিনি। গোমাতাকে খাবারও খাওয়ান। যজ্ঞের পর তাঁকে সাষ্টাঙ্গে বিগ্রহকে প্রণাম করতে দেখা গিয়েছে।
এদিন সকালে মায়াপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর তিনি পৌঁছে যান ইসকনের গোশালায়। গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন তিনি। পরে গোমাতাকে খাইয়ে তার সেবাও করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ইসকন সফর ঘিরে বুধবার থেকেই মায়াপুরে ছিল সাজ সাজ রব। এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয় গোটা ইসকন চত্বর। দেশি-বিদেশি ভক্তেরা হরিনাম সংকীর্তন করে এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান।

