বিধায়ক দিলীপ মণ্ডল পাকড়াও, পুরীতে আটক তৃণমূলের এই নেতা

কলকাতা : পুরীর একটি হোটেল থেকে আটক তৃণমূল নেতা তথা বিধায়ক দিলীপ মণ্ডল। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তিনি। বেঙ্গল এসটিএফ-এর একটি টিম তাঁকে আটক করেছে বলে খবর। বেশ কিছুদিন ধরে তিনি পলাতক বলে খবর। সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়।

অভিযোগ, ওই ভিডিওতে অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছেন দিলীপ মণ্ডল। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন।

অবশেষে বুধবার জানা গিয়েছে, বিধায়ককে পুরীর একটি হোটেলে আটক করা হয়েছে। তাঁকে কলকাতায় নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − three =