বাসন্তীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য এলাকায়

দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর মহেশপুর এলাকায় একটি ফিশারি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বোমা তৈরির সরঞ্জাম। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মহেশপুর এলাকার একটি ফিশারির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন বাসিন্দা কিছু সন্দেহজনক জিনিস পড়ে থাকতে দেখেন। কাছে যেতেই তাঁরা দেখতে পান, সেখানে মজুত রয়েছে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম।

খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে| বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। কারা, কী উদ্দেশ্যে এই ফিশারির মধ্যে অস্ত্র মজুত করেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =