নয়াদিল্লি : ভারতে বন্ধ করে দেওয়া হল বহুল আলোচিত ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ‘এক্স’ অ্যাকাউন্ট। বৃহস্পতিবার ওই সংগঠনের সমাজ মাধ্যম এক্স হ্যান্ডল খুললে ‘আক্যাউন্ট উইথহেন্ড ইন ইন্ডিয়া’— এই বার্তা দেখতে পাওয়া যায়।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার যুবকদের ‘আরশোলা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেছিলেন— এমন অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।
পরে অবশ্য প্রধান বিচারপতি দাবি করেন, তাঁর মন্তব্য ভুল ভাবে উদ্ধৃত হয়েছে। সেই ঘটনারই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবই ‘আরশোলা জনতা পার্টি’ নামটি উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।

