জর্জ টেলিগ্রাফের কোচের দায়িত্বে ব্যারেটো

ময়দানে কোচ হিসেবে অভিষেক মোহনবাগানের সবুজ তোতা জোসে র‍্যামিরেজ ব্যারেটোর। এই মরশুমে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে জর্জ টেলিগ্রাফ ক্লাবের কোচিংয়ের দায়িত্ব নিলেন বাগান প্রাক্তনী। এপ্রিলের মাঝামাঝি সময়ে অবশ্য ঠিক ছিল রেনবো ক্লাবের কোচ হবেন তিনি। রেনবো ক্লাবের সঙ্গে কথাবার্তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সই পর্ব সম্পন্ন হয়নি। এবার জর্জ টেলিগ্রাফ ক্লাবের কোচ হিসেবে সই করলেন ব্যারেটো।
মঙ্গলবার ময়দানে জর্জ টেলিগ্রাফ ক্লাব তাঁবুতে এই সইপর্ব সম্পন্ন হল। উপস্থিত ছিলেন ব্যারেটো সহ জর্জ টেলিগ্রাফের কর্ণধার অনির্বাণ দত্ত সহ অন্যান্য কর্মকর্তারা। কোচ হিসেবেও আবেগের সঙ্গে নিজের দায়িত্ব পালনের আশ্বাস দিলেন ব্যারেটো। এর আগে ২০১৪ সালে অবসর গ্রহণের পরেই, ইন্ডিয়ান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি অ্যাটলেটিকো ডি কলকাতার উদ্বোধনী খেতাব জয়ের সময় তিনি সহকারী কোচ হিসেবে ছিলেন। এর আগে তিনি বেঙ্গল সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি হাওড়া হুগলি ওয়ারিয়র্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 2 =