কলকাতা : অবশেষে সোনা পাপ্পুর দেখা মিলল, আর এদিনই তিনি হাজিরা দিলেন ইডি-র দফতরে। একইসঙ্গে দাবি করলেন, তিনি নির্দোষ। সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু।
গত ফেব্রুয়ারি মাসে রবীন্দ্র সরোবরের ঘটনায় নাম জড়ানোর পর থেকে তাঁর খোঁজ চলছিল। মাঝেমধ্যে সমাজমাধ্যমে লাইভ করলেও তাঁর খোঁজ মেলেনি।
তাঁর বাড়িতে হানা দেয় ইডি-ও। সোমবার আচমকাই সল্টলেকে ইডির দফতরে উপস্থিত হন পাপ্পু। প্রবেশের সময়ে পাপ্পুর দাবি, তিনি কোনও দোষ করেননি। উল্লেখ্য, রবীন্দ্র সরোবরে গন্ডগোলের ঘটনায় নাম জড়ায় পাপ্পুর। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

