ভোজশালার বিতর্কিত অংশ মন্দিরই, শুরু পূজার্চনাও

ধার : ভোজশালা চত্বরের বিতর্কিত অংশকে মন্দির বলেই ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। শুক্রবার এই মামলার রায় দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি বিজয়কুমার শুক্ল এবং বিচারপতি অলোক অবস্থীর বেঞ্চ।

মুসলিম পক্ষের মামলাকারীদের অন্য স্থানে উপাসনার পরামর্শ দেওয়া হয়েছে। উপাসনার জন্য রাজ্য সরকারের কাছে ভিন্ন স্থান চেয়ে নিতে মুসলিম পক্ষের কাছে আবেদন জানিয়েছেন বিচারপতি।

এদিকে, ভোজশালা চত্বরের বিতর্কিত অংশকে মন্দির হিসেবে মধ্যপ্রদেশ হাইকোর্ট মান্যতা দেওয়ার পরই শুরু হয়েছে পূজার্চনা। শনিবার সকালে ভোজশালা চত্বরে প্রবেশ করেন অনেকে। তাঁরা মন্দিরে পূজার্চনা করেন। এক ভক্ত বলেন, “বহু বছর পর আমরা কোনও বাধা ছাড়াই দর্শন করার সুযোগ পেলাম। আদালত খুব ভালো একটি রায় দিয়েছে। আমি প্রতিদিন এখানে প্রার্থনা করতে আসব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 15 =