কলকাতা : আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে ১৮-তম বিধানসভার প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন৷ সংসদীয় রীতি মেনে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন।
এর আগে শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস ৷ উত্তরবঙ্গ থেকে এই পদে আসীন হওয়া প্রথম বিধায়ক হিসেবে নজির গড়লেন তিনি।
বিধানসভায় তাঁর নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এরপর প্রোটেম স্পিকার তাপস রায় ধ্বনিভোটের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন। সর্বসম্মতিক্রমে বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত করা হয় রথীন্দ্র বোসকে৷

