তৃণমূলের অন্দরের পরিস্থিতিই আদালতের বিশৃঙ্খলার কারণ, মমতাকে ‘চোর চোর’ স্লোগান প্রসঙ্গে সমালোচনা শমীক ভট্টাচার্যের

নয়াদিল্লি : বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়ার দায় তৃণমূলের ওপরেই চাপালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীকবাবু জানান, এই সংস্কৃতি বিজেপির নয়। এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেন তিনি বলেন, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়, রাজ্যে এবার থেকে আইনের শাসন চলবে।

দিল্লিতে সাংবাদিকদের একথা জানিয়ে তিনি বলেন, তৃণমূলই তৃণমূলকে মারছে। আর দলের নেতারা বাড়ি থেকে শুধু বিবৃতি দিচ্ছেন, আর সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। তাঁদের ময়দানে নেমে দলের কর্মীদের পাশে দাঁড়াতে হবে। কারা এই ঘটনার পিছনে রয়েছে তা তদন্ত করে দেখতে হবে।

শমীকবাবু বলেন, ৪ তারিখ থেকে যারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তাঁরা দলের কেউ নয়। কোনও অশান্তিকে দল বরদাস্ত করবে না। দল সরকারের কাজকর্মেও হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। দল আর সরকার সম্পূর্ণ আলাদা। শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 14 =