Kolkata : তিলজলার অগ্নিকাণ্ডে মৃত্যু ২ জনের

কলকাতা : তিলজলাতে অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। অগ্নিদ্বগ্ধ কয়েক জনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মধ্যে দু’জনকে মৃত বলে জানান।

মঙ্গলবার দুপুরে তিলজলার একটি পাঁচতলা আবাসনে আগুন লাগে। ঘটনায় কয়েক জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়। বাকি কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কীভাবে এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =