গ্রেফতার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়

কলকাতা : গ্রেফতার করা হল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার দেশপ্রিয় পার্ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, গর্গকে গ্রেফতারের সময় তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসার-এর কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কলকাতা উত্তরের ডিইও-র অভিযোগের ভিত্তিতে এদিন গর্গকে গ্রেফতার করা হয়।

গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মূল অভিযোগ, ভোটের দিন তিনি ইভিএম নিয়ে ভুয়ো প্রচার করেছিলেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন কলকাতা উত্তরের ডিইও। তার ভিত্তিতেই মঙ্গলবার গর্গকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবারের নির্বাচনে ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু মন্তব্য করেছিলেন গর্গ। তাঁর সেই সব মন্তব্যকে ঘিরেই আপত্তি জানায় নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ছিল, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর অনাস্থা তৈরি করতেই সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তদন্তকারীরা তাঁকে গ্রেফতার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =