গণতন্ত্র রক্ষায় মমতার পাশে থাকার বার্তা অখিলেশের, কালীঘাটে বিজেপি-ইসির বিরুদ্ধে তোপ

কলকাতা : বৃহস্পতিবার কালীঘাটে এসে বিজেপি, নির্বাচন কমিশন ও প্রশাসনের একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি অভিযোগ করেন, “বেইমানির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বিজেপি, ইসি এবং আন্ডারগ্রাউন্ডে থাকা কিছু লোক মিলে এই পরিস্থিতি তৈরি করেছে।”

উত্তরপ্রদেশের ভোটের অভিজ্ঞতার কথা তুলে ধরে অখিলেশ দাবি করেন, ইউপিতেও একইভাবে আধিকারিক বদলি ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভোট পরিচালনা করা হয়েছিল।​তিনি বলেন, পশ্চিমবঙ্গেও একই কায়দায় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে। তাঁর অভিযোগ, “আগে জয়ের সার্টিফিকেট তৈরি হচ্ছে, তারপর গণনা, তারপর ভোট— পুরো প্রক্রিয়াটাই বদলে দেওয়া হয়েছে।” একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ ও হুমকির অভিযোগও তোলেন তিনি।

​অখিলেশ যাদব বলেন, “দিদি লড়াই করতে জানেন। বিজেপি মহিলাদের উন্নতি দেখতে পারে না। গণতন্ত্র বাঁচানোর এই লড়াইয়ে আমি দিদির পাশে আছি।” তিনি ভোট গণনার সিসিটিভি ফুটেজ জনতার সামনে লাইভ দেখানোর দাবিও জানান। পাশাপাশি বিজেপি নেতার আপ্ত-সহায়কেরর মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের জবাব দাবি করেন তিনি। শেষে তিনি জানান, গণতন্ত্র রক্ষায় বিরোধী দলগুলি একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =