কলকাতা : সমন পেয়েও ইডি-র দফতরে হাজিরা দিলেন না রথীন ও সুজিত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিলেন উভয়েই। ভোট মেটার পর বুধবার ছিল তৃণমূলের সুজিত বসু এবং রথীন ঘোষের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দিন। কিন্তু দু’জনেই আলাদা ভাবে জানালেন, তাঁরা ইডি দফতরে যেতে পারছেন না।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে তলব করা হয়েছিল। বস্তুত, সুজিতকে সম্প্রতি একাধিক বার তলব করেছে ইডি। সুজিত প্রায় প্রতি বারই ইডির কাছে সময় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন।
ভোটের কাজে ব্যস্ত, তাই হাজিরা দিতে পারবেন না, এই মর্মে আবেদন নিয়ে আদালতেও গিয়েছিলেন তিনি। আবার কয়েকদিন আগে হাজিরাও দিয়েছিলেন। তবে, বুধবার আর গেলেন না।

