শান্তি বজায় রাখুন, গুজবে কান দেবেন না, আহ্বান নগরপাল অজয় নন্দ-র

কলকাতা : ভোট মিটতেই কলকাতার বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে।

এই আবহে কলকাতার নগরপাল অজয় নন্দ বুধবার লালবাজারে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না।” জেসিবি নিয়ে মিছিল করা যাবে না, এটাও জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার। একই সঙ্গে তিনি জানান, যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।

যে কোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, এখন ৬৫ কোম্পানি বাহিনী আছে। কলকাতার সিপি জানান, হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − two =