বিহারে ৭ মে মন্ত্রিসভার সম্প্রসারণ, সেজে উঠছে পাটনার গান্ধী ময়দান

পাটনা : বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ ৭ মে, বৃহস্পতিবার। নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, জেডি (ইউ) প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রমুখ।

পটনার গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

সাজিয়ে তোলা হচ্ছে পাটনার গান্ধী ময়দান। এই অনুষ্ঠানের কথা মাথায় রেখে গান্ধী ময়দানে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =