মুম্বই : ক্রিকেটার রোহিত শর্মার জন্মদিনে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল-এর তরফে বৃহস্পতিবার শুভেচ্ছা জানানো হয়েছে।
সামাজিক মাধ্যমে এক বার্তায় সিএবি-র পক্ষ থেকে লেখা হয়, ক্রিকেটপ্রেমীদের কাছে দিনটি বিশেষ।
এদিকে, আইপিএল-এর অনেকগুলি ম্যাচ হয়ে গেল, এখনও চোট পাওয়ার পর দেখা পাওয়া গেল না রোহিত শর্মার। প্রতিযোগিতা চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। তারপর আর দেখা গেল না রোহিতকে। টানা চার ম্যাচ দলের হয়ে খেলেননি তিনি।

