বাইকবাহিনীর দাপট; ভোটারদের হুমকি, নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর

ডায়মন্ড হারবার : বাইকবাহিনী তাণ্ডব, ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে।

ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের করেছে পুলিশ। একটি ভিডিয়ো প্রকাশ করে কমিশন জানিয়েছিল, ডায়মন্ড হারবারে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তার পরই সেখানকার নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল কমিশন। রবিবারের মধ্যেই সেই পদক্ষেপ করতে বলা হয়।

কমিশনের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনায় ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের হল। বাইকবাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধা-সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =