অহল্যানগর : আম আদমি পার্টির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাঘব চাড্ডার নেতৃত্বে এএপি-র সাত জন সাংসদ শুক্রবার বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছেন। রাঘবের এই সিদ্ধান্ত প্রসঙ্গে আন্না হাজারে শনিবার বলেছেন, দল যদি ঠিকঠাক কাজ করত, তাহলে রাঘবরা চলে যেতেন না।
রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা এবং আরও ৬ জন সাংসদের আম আদমি পার্টি (এএপি) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে আন্না হাজারে বলেন, ”গণতন্ত্রে কোথায় যেতে হবে এবং কোথায় থাকতে হবে তা ব্যক্তিগত পছন্দ এবং মতামতের বিষয়। যদি তাঁরা চলে গিয়ে থাকেন, তবে তাঁরা নিশ্চয়ই কোনও সমস্যার সম্মুখীন হয়েছেন অথবা তাঁদের নিজস্ব কারণ ছিল। যদি দল ঠিকঠাক কাজ করত, তাহলে তাঁরা দল ছাড়তেন না।” আন্না হাজারে আরও বলেন, “এক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া ঠিক নয়। আমাদের স্বার্থসিদ্ধির জন্য রাজনৈতিক দল পরিবর্তন করা ঠিক কাজ নয়। আমাদের সংবিধানে এর উল্লেখ নেই। আমাদের সংবিধানই সর্বোচ্চ। আমাদের দেশ সংবিধানের ভিত্তিতেই চলে।”
উল্লেখ্য, রাঘবের সঙ্গে এএপি-এর যে রাজ্যসভা সাংসদেরা শুক্রবার বিজেপিতে যোগদানের ঘোষণা করেছেন তাঁরা হলেন— প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, শিল্পপতি অশোক মিত্তল, রাজেন্দ্র গুপ্ত, বিক্রম সাহনে এবং স্বাতী মালিওয়াল।

