শীর্ষ আদালতের নির্দেশে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া তালিকা প্রকাশ

কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রথম দফার ভোটের একদিন আগে বুধবার ভোররাতে প্রকাশ করা হল আপিল ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। ট্রাইব্যুনালে যেসব ভোটারদের নাম নিয়ে আপত্তি বা সংশোধনের আবেদন ছিল, সেগুলির নিষ্পত্তির ভিত্তিতেই এই সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করা হয়েছে।

যাঁরা তালিকায় যুক্ত হয়েছেন তাঁরা প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। তবে ঠিক কতজন ভোটারের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ পড়েছে, সেই সংক্রান্ত নির্দিষ্ট সংখ্যা এখনও জানানো হয়নি।

ট্রাইবুনালে যে ভোটারদের তথ্য নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। তবে বিবেচনাধীন ভোটারদের মধ্যে মোট কত নাম উঠল এবং কত নাম বাদ গেল সে সংক্রান্ত পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বুধবার বিকেলে। এমনটাই কমিশন সূত্রে খবর। এখন ভোটারেরা এপিক নম্বর দিয়ে জানতে পারবেন, তাঁদের নামের নিষ্পত্তি হয়েছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − nine =