তৃতীয়বারের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হলেন হরিবংশ

নয়াদিল্লি : শুক্রবার হরিবংশ টানা তিনবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। বিরোধী দলগুলি কোনও প্রার্থী না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় হরিবংশ নারায়ণ সিংহের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, টানা তিন বার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়া, আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রমাণ। আপনার অভিজ্ঞতা থেকে এই সভা অতীতে সুফল পেয়েছে।

আপনার সবাইকে সঙ্গে নিয়ে চলার যে চেষ্টা, এটা তারও প্রমাণ। তিনি শুধু সভার কাজ পরিচালনাই করেন না, বরং তাঁর অতীতের অভিজ্ঞতাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে সভাকে সমৃদ্ধ করেন। আমি আত্মবিশ্বাসী যে ডেপুটি চেয়ারম্যান ভারসাম্য বজায় রেখে নিষ্ঠার সঙ্গে সভাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের সবার প্রচেষ্টায় এই সভার মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 18 =