কলকাতা : বিধানসভা নির্বাচনের মুখে পুলিশের নাকা তল্লাশিতে ফের টাকা উদ্ধার হলো। বৃহস্পতিবার রাতে দু’টি এলাকা থেকে ৪ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করল পুলিশ।
পাটুলি থানা এলাকার ঢালাই সেতুর কাছে একটি গাড়ি থেকে ৩ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ট্যাংরা থানার জি কে রোড এবং ক্রিস্টোফার মোড় থেকে ১ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, নির্বাচনের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছিল হুগলির চন্ডীতলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নাকা তল্লাশি করার সময়ে একটি স্কুটি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। পুরো টাকাই বাজেয়াপ্ত করে পুলিশ।

