নারী সংরক্ষণকে ব্যর্থ করার জন্য কোনও অজুহাত তৈরি করবেন না, বিরোধীদের পরামর্শ রিজিজুর

নয়াদিল্লি : নারী সংরক্ষণকে ব্যর্থ করার জন্য কোনও অজুহাত তৈরি করবেন না, বিরোধীদের এই পরামর্শ দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

বৃহস্পতিবার রিজিজু বলেন, “আমি অত্যন্ত আনন্দিত, আজ একটি ঐতিহাসিক দিন। এই বিলটি একটি ঐতিহাসিক আইন যা চিরস্মরণীয় হয়ে থাকবে যে, লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ প্রদানের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের সংসদ। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে সমস্ত দল সমর্থন করবে এবং নিশ্চিত করবে যেন দীর্ঘদিনের অমীমাংসিত নারী সংরক্ষণ ব্যর্থ না হয়।”

রিজিজু আরও বলেন, “বিরোধী দলগুলির কাছে আমার একটি আবেদন আছে। দয়া করে সীমানা পুনর্নির্ধারণের অজুহাতে নারী সংরক্ষণের বিরোধিতা করবেন না। সমস্ত বিরোধী দলগুলোর কাছে আমার একটি সুনির্দিষ্ট আবেদন, আপনারা গুজব ছড়াবেন না এবং দক্ষিণ ভারতের জনগণকে বিভ্রান্ত করবেন না। নারী সংরক্ষণকে ব্যর্থ করার জন্য কোনও অজুহাত তৈরি করবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =