মথুরায় যমুনা নদীতে উল্টে গেল নৌকা; মৃত ১০, নিখোঁজ বহু

মথুরা : মথুরায় যমুনা নদীতে উল্টে গেল নৌকা। অনেক পর্যটক সেসময় ওই নৌকাতে ছিলেন বলে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর, এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, এখনও বহু যাত্রী নিখোঁজ।

জেলা শাসক জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রথমেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং জলে পড়ে যাওয়া যাত্রীদের টেনে তোলার চেষ্টা করেন। পরে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়। স্থানীয় পুলিশ, ডুবুরি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় মাঝি ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় কয়েকজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। মথুরা জেলার প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। দিনের আলো ম্লান হয়ে আসায় এবং নদীর প্রবল স্রোতের কারণে বর্তমানে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − two =