News Update : দিল্লি বিধানসভায় ঢোকার চেষ্টা একটি গাড়ির, অভিযুক্ত গ্রেফতার

নয়াদিল্লি : নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক দিল্লি বিধানসভা চত্বরে প্রবেশের চেষ্টা করলো একটি গাড়ি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ফুলের তোড়া রেখে গাড়ির চালক চম্পট দেয়। গাড়িটিতে উত্তর প্রদেশের নম্বর প্লেট ছিল।

পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি গাড়ি লোহার গেট ভেঙে জোরপূর্বক ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। চালক সেখানে একটি ফুলের তোড়া রেখে পালিয়ে যায়। ওই গেটে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং গাড়িটি উদ্ধার করেছে।

উত্তর প্রদেশের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি টাটা সিয়েরা গাড়ি দিল্লির বিধানসভার ২ নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গাড়িটি থেকে এক ব্যক্তি নেমে একটি ফুলের তোড়া রেখে যান এবং গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যান। ভিআইপি গেটের নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =