দিল্লি বিধানসভায় ঢোকার চেষ্টা একটি গাড়ির, ফুলের তোড়া রেখে চম্পট চালকের

নয়াদিল্লি : নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক দিল্লি বিধানসভা চত্বরে প্রবেশের চেষ্টা করলো একটি গাড়ি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ফুলে তোড়া রেখে গাড়ির চালক চম্পট দেয়। গাড়িটিতে উত্তর প্রদেশের নম্বর প্লেট ছিল।

পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের রেজিস্ট্রেশন নম্বর–যুক্ত একটি গাড়ি লোহার গেট ভেঙে জোরপূর্বক ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। চালক সেখানে একটি ফুলের তোড়া রেখে পালিয়ে যায়। গাড়িটির সন্ধান চলছে। ওই গেটে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =