শরদ-সহ অন্যান্য সাংসদরা নিলেন শপথ, অভিনন্দন রিজিজুর

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু থেকে রাজ্যসভায় নবনির্বাচিত সাংসদরা সোমবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

এনসিপি-এসসিপি প্রধান শারদ পওয়ার, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে এবং ডিএমকে-র তিরুচি শিবা সহ অন্যান্য নেতারা এদিন রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। মোট ১৯ জন নেতাকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “এটি একটি বিশেষ উপলক্ষ যে রাজ্যসভার অধিবেশন না থাকা সত্ত্বেও নতুন সাংসদরা সদনে শপথ গ্রহণের সুযোগ পেয়েছেন। আমি নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানাই এবং সদনে তাঁদের সাফল্য ও ভালো কর্মদক্ষতা কামনা করি। আমি আশা করি, তাঁরা তাঁদের মূল্যবান অবদানের মাধ্যমে রাজ্যসভার কার্যপ্রণালী উন্নত করতে সাহায্য করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =