ভবানীপুর-কাণ্ড, ফুটেজ খতিয়ে দেখে ৩৫-৪০ জনকে চিহ্নিত করে নোটিস পাঠানো শুরু

কলকাতা : ভবানীপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এ বার পদক্ষেপ করল কলকাতা পুলিশ। সিসিটিভি ক্যামেরার ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে ওই ঘটনার জড়িত ৩৫-৪০ জনকে চিহ্নিত করে নোটিস পাঠানো শুরু হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

বৃহস্পতিবারের ওই ঘটনা সংক্রান্ত তিনটি মামলায় ওই নোটিস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করার আগে শুভেন্দুবাবুর পথযাত্রায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং। সেই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতেও পদক্ষেপ করা হয়েছে।

ওই অশান্তির ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশের ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজ়ার্ভ ফোর্স) মানস রায়কে ইতিমধ্যেই শো কজ় করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। অশান্তির দিন তাঁরা ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কী ভাবে ওই পরিস্থিতি তৈরি হল, কেন জমায়েত করতে দেওয়া হল, কারণ দর্শাতে হবে এই দুই আধিকারিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =