রাহুলের মৃত্যুর ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের আর্টিস্ট ফোরামের

কলকাতা : অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানালেন অভিনেতা-অভিনেত্রীরা। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও ছিলেন। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির ধারায় মামলা করা হয়েছে বলে খবর।

আর্টিস্টস্ ফোরামের তরফে বলা হয়েছে, আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে। এদিন ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল-সহ আরও অনেকে।

উল্লেখ্য, গত রবিবার মর্মান্তিকভাবে প্রয়াত হয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে পড়ায় ফুসফুস ফুলে গিয়েছিল। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না এখনও। প্রযোজনা সংস্থা থেকে শুরু করে সহকর্মী, প্রত্যক্ষদর্শী- একেক জনের বক্তব্য একেক রকম। তাতেই বাড়ছে বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =