আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আগামী ৩ এপ্রিল থেকে আবার শুরু হতে চলেছে আইএসএল। নির্বাচনের কারণে বেশ কিছু ম্যাচের সূচীতে বদল ঘটল। আগামী ৩ মে হওয়ার কথা ছিল আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি। সেই ম্যাচ পিছিয়ে গেল, কারণ আগামী ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। ফলে ওইদিন ম্যাচ আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে না। ৩ মে -এর বদলে নতুন তারিখ ঘোষণা করল ফেডারেশন। আগামী ১৭ মে হবে আইএসএলের ডার্বি।
পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে আগামী ২৩ ও ২৯ এপ্রিল। ডার্বির দিন পরিবর্তনের ঘোষণার পর নতুন দিন জানানোর জন্য সমস্ত ক্লাবগুলির হাতে দায়িত্ব দিয়েছিল ফেডারেশন। ক্লাবগুলির জোট আলোচনা করে জানিয়েছে, ১৭ মে শুক্রবার এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ মে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামেই হতে চলেছে কলকাতা ডার্বি। ডার্বি ছাড়াও মোহনবাগান ও ইন্টার কাশির বিরুদ্ধে ২৬ এপ্রিলের ম্যাচ পিছিয়ে করা হয়েছে ১২ মে। এছাড়া ১২ এপ্রিল মোহনবাগান বনাম পাঞ্জাব এফসির ম্যাচে দর্শক সংখ্যা সীমিত রাখা হবে।
এছাড়াও আগামী ২৮ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ গোয়ায় অনুষ্ঠিত হবে। আগামী ৫ মে অনুষ্ঠিত চলেছে মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। ১১ মে ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি ম্যাচ।

