দেশজুড়ে জনগণনার কাজ শুরু, বিজ্ঞপ্তি নয় পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি : দেশজুড়ে বুধবার, পয়লা এপ্রিল থেকে জনগণনার কাজ শুরু হয়েছে। তবে, পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি বলে ভারতের রেজিস্টার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন। তবে একইসঙ্গে এও বলেছেন, প্রথম পর্যায়ে যেহেতু ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, তাই এ রাজ্য খুব শীঘ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে বলে আশা করা যায়।

এবার প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হওয়ায় অধিকাংশ পরিসংখ্যান ও তথ্য ২০২৭ সালে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দেশের রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। তিনি জানান, জাতভিত্তিক সমীক্ষা জনগণনার দ্বিতীয় ধাপে করা হবে। তবে সেই সমীক্ষার পদ্ধতি ও কাঠামো এখনও চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে বিভিন্ন মহল থেকে আসা সুপারিশগুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রথম পর্যায়ের গণনায় মোট ৩৩টি প্রশ্নের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হবে। গণনাকারীরা প্রতিটি পরিবারের বাড়ির নম্বর (পুরসভা বা স্থানীয় প্রশাসনের দেওয়া), সেনসাস হাউস নম্বর, মেঝে, দেওয়াল ও ছাদে ব্যবহৃত নির্মাণসামগ্রী সংক্রান্ত তথ্য নথিভুক্ত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =