■ ভোটের আগেই প্রচারে জোর বরানগরে ৩ নম্বর ওয়ার্ডে
কলকাতা : নির্বাচনের এখনও কিছুটা সময় বাকি থাকলেও প্রচারে কোনও খামতি রাখতে নারাজ তৃণমূল কংগ্রেস। বরানগরের ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন ও পোস্টার লাগানোর কাজে জোর দিলেন পুরপিতা সুধাংশু আয়ন। তাঁর উদ্যোগেই এদিন ওয়ার্ডজুড়ে সংগঠিত হয় দেওয়াল লিখন কর্মসূচি। সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে এলাকায় নেমে পড়েন তিনি।
ইতিমধ্যেই ওয়ার্ডের বেশিরভাগ জায়গায় দেওয়াল লিখন সম্পন্ন হয়েছে বলে জানান সুধাংশু আয়ন। পাশাপাশি বিভিন্ন এলাকায় পোস্টারও লাগানো হয়েছে।
সুধাংশু আয়নের কথায়, সময় নষ্ট না করে আগেভাগেই প্রচারের কাজ শেষ করতে চাইছে দল, যাতে পরবর্তীতে আরও পরিকল্পিতভাবে মানুষের কাছে পৌঁছনো যায়। তিনি আশা প্রকাশ করেন, বরানগরের ৩ নম্বর ওয়ার্ড থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বরানগরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে।

