রোহিত শর্মার দুরন্ত বোলিংয়ে মেসারার্স ক্লাব পরাস্ত, কোয়ার্টার ফাইনালে বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন

এনসি চ্যাটার্জী ট্রফিতে ৭ উইকেটে জয়
কলকাতা : এনসি চ্যাটার্জী ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। মেসারার্স ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিল তারা। ২০ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মেসারার্স ক্লাব বেহালার দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি।

নির্ধারিত ওভারের আগেই ১১৫ রানে অল আউট হয়ে যায় তারা। বেহালার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে বড় রান তুলতে দেয়নি। জবাবে ব্যাট করতে নেমে বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে। মাত্র ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বেহালার রোহিত শর্মা।

তিনি বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন, যা দলের জয়ে বড় ভূমিকা নেয়। এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্লাবের শীর্ষ কর্তা শ্রীমন্ত কুমার মল্লিক। দলের এই পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে তিনি আগামী ম্যাচগুলিতেও একই ধারাবাহিকতা রাখবে, এমনই আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =