নয়াদিল্লি : হরমুজ প্রণালী ভারতের জন্য উন্মুক্ত, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, মিত্র দেশ ভারতকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছি আমরা। পশ্চিম এশিয়া সংঘাতের আবহে ভারতের জন্য এটা বড় কূটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভারত ছাড়াও চিন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান-সহ মিত্র দেশগুলিকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান। যুদ্ধের আবহে বিশ্বের বিভিন্ন দেশে তেল, গ্যাসের সঙ্কট দেখা দিচ্ছে।
মূলত হরমুজ প্রণালীর কারণে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্ন ঘটছে। এমতাবস্থায় হরমুজ প্রণালী ভারতের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইরান।

