পেট্রোল, ডিজেলের ঘাটতি নেই, জানালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি

নয়াদিল্লি : দেশের পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাস (এলপিজি)-এর ঘাটতি নেই বলে বুধবার দাবি করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। জনসাধারণকে সমাজ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দিতে এবং আতঙ্কগ্রস্ত হয়ে জ্বালানি-গ্যাস কেনা থেকে বিরত থাকতে বলেছে তারা।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলেছে, ‘পেট্রল বা ডিজেলের কোনও ঘাটতি নেই।’ তাদের সমস্ত কেন্দ্রগুলিতে জ্বালানির সঞ্চয় রয়েছে এবং সেগুলি পুরোদস্তুর সচল রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল।

অন্য একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম এ দিন জানিয়েছে, পেট্রোল ও ডিজেলের ঘাটতি নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। সারাদেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি আছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।

আরেকটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম বুধবার জানিয়েছে, সারাদেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির কোনও ঘাটতি নেই। জ্বালানি সরবরাহ স্বাভাবিক আছে এবং পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।

নাগরিকদের আতঙ্কিত না হতে এবং অপ্রয়োজনে বুকিং না করার জন্য অনুরোধ করা হয়েছে তেল সংস্থার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 16 =