নিয়মরক্ষার ম্যাচের দল ঘোষণা খালিদের, খেলতে পারবেন রায়ান

এশিয়ান কাপের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতের। তবুও এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে হবে ভারতকে। আগামী ৩১ মার্চ কোচির জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে ব্লু-টাইগার্সরা। সেই ম্যাচের জন্যই ২৩ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল।
এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে বিবৃতি দিয়ে দল ঘোষণা করা হয়েছে। ২০ জন ফুটবলার মঙ্গলবারেই যোগ দিয়েছেন শিবিরে। ইস্টবেঙ্গলের আনোয়ার আলি, জিকসন সিং এবং এডমুন্ড লালরিনডিকারা পরে যোগ দেবেন। দলের একমাত্র বাঙালি রহিম আলি। অন্যদিকে রয়েছেন রায়ান উইলিয়ামসও। আবারও বাদ পড়েছেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। হেড কোচ খালিদ জামিল বলেন, “এটা ভালো সুযোগ, ভবিষ্যতের জন্য দল গড়তে পারব। অনেক ভালো ভরসাজনক ফুটবলাররা উঠে আসছে। যারা বর্তমানে অনুর্ধ্ব -২০ ও অনুর্ধ্ব -২৩ জাতীয় দলে রয়েছে। মলদ্বীপে সাফ অনুর্ধ্ব চ্যাম্পিয়নশিপে খেলছে দল এবং অনুর্ধ্ব -২৩ ত্রি-দেশীয় টুর্নামেন্ট খেলছে অরুণাচল প্রদেশে।
 গোলকিপার: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ।
ডিফেন্ডার: অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিজয় ভার্গিস, নিখিল পূজারি, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, দানিশ ফারুখ ভাট, জিকসন সিং, লালেংমাওইয়া রালতে, সাহাল আব্দুল সামাদ
 ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ফারুখ চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলী এবং রায়ান উইলিয়ামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =