জনগণ জবাব দেবে, রায়দিঘিতে বিজেপি কর্মীর “হত্যা” প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়াল

কলকাতা : ভোটের আগেই রহস্যজনক মৃত্যু এক বিজেপি কর্মীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথের মেনা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম কিশোর মাঝি। মেনা এলাকারই বাসিন্দা তিনি। ২১৬ নম্বর বুথের বিজেপির সহ-সভাপতি ছিলেন তিনি। বিজেপির অভিযোগ, এটি খুনের ঘটনা, এর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে।

তাঁর “হত্যা” প্রসঙ্গে এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, এর জবাব ২৯ তারিখে পাবেন। ওরা (তৃণমূল) বলেছিল ‘খেলা হবে’ এবং ২ মে তা করেও দেখিয়েছিল; কিন্তু এবার খেলাটা খেলবে সাধারণ মানুষই। ৪ তারিখে জনগণই এর জবাব দেবে। আমি দেখতে চাই, ওরা তখন কোথায় পালাবে আর কোথায় লুকোবে। বিজেপি কর্মীদের মধ্যে যারা যারা নিহত হয়েছেন— ৪ তারিখে তার জবাব দিতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 4 =