West Bengal Election : BJP তে যোগদান করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা সন্তোষ পাঠক

পরিবর্তনের স্বার্থেই এই সিদ্ধান্ত : শমীক

কলকাতা  : সোমবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের বর্ষীয়ান নেতা সন্তোষ পাঠকের যোগদান করলেন।

এই যোগদান নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়ে পরে। কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের চারবারের পৌর প্রতিনিধি সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।

সোমবারের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, অমিত মালব্য ও লকেট চট্টোপাধ্যায়। শমীক ভট্টাচার্য বলেন, “চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা আজ পরিবর্তনের পক্ষে কাজে লাগবে।” তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে বিকল্প শক্তি হিসেবে বিজেপিই প্রধান ভরসা হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =