বীরভূম : বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ালো বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত সিয়ান গ্রামে। এ দিন বিজেপি কর্মীদের মারধর এবং বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকরা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত সিয়ান গ্রামে। অবরোধ বিক্ষোভে সামিল হন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার কর্মী ও সমর্থকরা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী| পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা|

