কলকাতা : বৃষ্টির সৌজন্যে মনোরম রয়েছে শহর ও শহরতলির আবহাওয়া। রবিবারও মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচেই।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। সকালে রোদের দেখা মিললেও, আকাশ ছিল মেঘাছন্ন।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায়ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

