সরকে চুনারিয়া গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি : সরকে চুনারিয়া গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বুধবার লোকসভায় বলিউড ছবির ‘সরকে চুনারিয়া’ গানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেন, “গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাকস্বাধীনতার অধীনে যুক্তিসঙ্গত বিধিনিষেধ মেনেই আমাদের চলতে হবে।

বাকস্বাধীনতা নিরঙ্কুশ হতে পারে না, এটি সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে থাকতে হবে।” লোকসভায় সপা সাংসদ আনন্দ ভাদৌরিয়া বলিউড ছবির ‘সরকে চুনারিয়া’ গানটি নিয়ে প্রশ্ন তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =