রবিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : রবিবার দুপুরের পর থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। রবিবার থেকে ২০ মার্চ পর্যন্ত গোটা বাংলার বিভিন্ন জেলায় দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির একটি নতুন ‘স্পেল’ শুরু হতে চলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শুধু বৃষ্টিই নয়, সোমবার এই জেলাগুলোতে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত সহ ঝড়ের সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 11 =