নেইমারের বিশ্বকাপ স্বপ্ন নিয়ে জল্পনা

টানা তিন বছর ধরে চোট আঘাতের সঙ্গে লড়ছেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। ব্রাজিল জাতীয় দলে কবে ফিরবেন নেইমার, চলতি বছরের ফিফা বিশ্বকাপের আগে সেই নিয়েই চর্চা চলছে। যদিও বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়েছিলেন নেইমার। সেই থেকেই আর জাতীয় দলে পারেননি আর ফিরতে।
আনচেলত্তি অবশ্য বারবার বলেছেন, পূর্ণ ফিটনেস না পেলে কোনো খেলোয়াড়কে দলে রাখবেন না তিনি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলোর বিপক্ষে মঙ্গলবার মাঠে নেমেছিল সান্তোস। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আনচেলত্তি ও তার কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো। ম্যাচে খেললেন না নেইমার, ফলে বিশ্বকাপ ভাগ্য এখনও ঝুলে রয়েছে এই তারকার। তবে সান্তোসের তরফে জাননো হয়েছে, নেইমারের সমস্যা গুরুতর নয়। রবিবার থেকে তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি, তাই ম্যাচে তাকে নামানো হয়নি বরং বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।
এদিকে নেইমার নিজের ইনস্টাগ্রামে খোলসা করে দিয়েছেন, “অনেক লোক অনেক কথা বলছে, অনেক তথ্য দিচ্ছে আমাকে নিয়ে। কিছুই সেইরকম হয়নি। যদি আমি চোটের মধ্যে খেলি গত বছরের মতো, আমি ভুল। আমি যদি নিজের কথা ভাবি, তাহলেও আমি ভুল। আমি যদি বিশ্রাম করি, তাহলেও ভুল। আমি যদি ব্যথা নিয়ে খেলি, আরও খারাপ কিছু হয়ে যায়, তাহলেও আমি খারাপ। জেতা খুবই কঠিন। সবাইকে ক্ষমা করে দয়া করাও কঠিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − two =