ইন্ডিগোর সিইও-র পদত্যাগ

নয়াদিল্লি : উড়ান সংস্থা ইন্ডিগোর সিইও পিটার এলবার্স পদত্যাগ করেছেন। গত বছরের ডিসেম্বরে ইন্ডিগোর উড়ান বিভ্রাটের সময়ে তাঁর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। রাহুল ভাটিয়া অন্তর্বর্তীকালীন ভিত্তিতে কোম্পানির দায়িত্ব গ্রহণ করবেন।

জানা গেছে, দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর প্রধান নির্বাহী আধিকারিক পিটার এলবার্স ১০ মার্চ তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংস্থার তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড়ান সংস্থাটির নতুন নির্বাহী আধিকারিকের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল ভাটিয়া অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন।

ইন্টারগ্লোব এভিয়েশনের চেয়ারম্যান বিক্রম সিং মেহতা বলেন, সংস্থার ভাবমূর্তি মজবুত করতে, পরিচালনাগত উৎকর্ষতা বাড়াতে এবং গ্রাহকদের পরিষেবা প্রদান আরও ভাল করতে রাহুল ভাটিয়া বিমান সংস্থার অন্তর্বর্তীকালীন পরিচালনার দায়িত্বে আসছেন। উল্লেখ্য, ইন্টারগ্লোব এভিয়েশন ইন্ডিগো ব্র্যান্ড নামে বিমান সংস্থাটি পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =