নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ দাবি বিজেপি-র, পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ

কলকাতা : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ১৬ দফা দাবি জানিয়ে এসেছে বিজেপির প্রতিনিধি দল। কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার থেকে শুরু করে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, রিগিং ঠেকানোর মতো দাবি রয়েছে সেই তালিকায়।

বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘‘রাজ্য পুলিশের ভূমিকায় আমরা অসন্তুষ্ট। তা কমিশনকে জানিয়েছি। আমরা চাই, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোট হোক। ওয়েব ক্যামেরা থাকুক। কোথাও ক্যামেরা খারাপ হয়ে গেলে ভোট বন্ধ রাখতে হবে অথবা পুনর্নির্বাচন করাতে হবে। বুথে ঢোকার আগে সকলের পরিচয় যাচাই করতে হবে। কোনও পুলিশ বা দলের এজেন্ট সেখানে থাকবেন না। হিংসামুক্ত, শান্তিপূর্ণ ভোট করানো কমিশনের লক্ষ্য। আমরা বলেছি, আমরা তাতে সব সহায়তা করব।’’

বিজেপির প্রতিনিধিরা জানিয়েছেন, কমিশনের সঙ্গে বৈঠকে এসআইআর নিয়ে কোনও আলোচনা হয়নি। কেবল নির্বাচনের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এসআইআর নিয়ে আমরা আলোচনা করিনি। সুপ্রিম কোর্টে এ বিষয়ে মামলা আছে। আদালত যা সিদ্ধান্ত নেবে, আমরা মানতে বাধ্য। আজ বৈঠকে শুধু ভোট নিয়ে আলোচনা হয়েছে। আমাদের অসন্তোষের কথা জানিয়েছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =